Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৩৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে দুই নারী শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জ পৌর শহরের গন্ধ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আক্তার মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলে করে নবীগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছিল।


এর আগে গত ১৭ মে সকালে আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার পথে এবং একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।


একই দিনে সংঘটিত এই ঘটনায় নবীগঞ্জ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়।


নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com