Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ জুন ২০২৬ · ০১:৩৭ পূর্বাহ্ন

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে সফলতা, পুরস্কৃত হলেন সিসিক কর্মীরা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মীদের পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত সেরা ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হয় কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এবারের ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশন উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। সরকারের দিকনির্দেশনা, সুপরিকল্পিত প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাত্র ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করে শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সিসিক প্রশাসক বলেন, এই অর্জন শুধু সিসিকের নয়, পুরো নগরবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের কর্মনিষ্ঠার প্রশংসা করা হয়।

তিনি আরও বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে শুধু কোরবানির সময় নয়, সারা বছরই নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com