Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৩৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১৬১ গ্রেফতার, ট্রাফিক অভিযানে ২০৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৩৩ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১৬১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২০৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত পরিচালিত ৩২ ঘণ্টার অভিযানে মোট ১৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১৫ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ১৬ জুন রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত ৬ ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।


অভিযানে ৫১ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ১০৬টি যানবাহন আটক করা হয়। সবমিলিয়ে ২০৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।


অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com