ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ভুইগাঁও গ্রামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার শিউলি (১৯) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিশারদপুর গ্রামের সিজুল মিয়ার মেয়ে। তিনি বর্তমানে খুরমা দক্ষিণ ইউনিয়নের ভুইগাঁও গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যরা নানার বাড়ির একটি কক্ষে ফাতেমা আক্তার শিউলিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে ছাতক থানার এসআই শরিফুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।