সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে দাবি করা হয়, শিবিরের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ জনতা ছাত্রলীগের কিছু কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। একইসঙ্গে গত সোমবার মহানগর শিবিরের এক নেতা ফেসবুকে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে কড়া হুঁশিয়ারি দেন বলেও জানা যায়।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলকারীরা নবাব রোড এলাকায় একটি সড়ক প্রদক্ষিণ করছেন, ঠিক পাশেই পুলিশের একটি গাড়ি অবস্থান করছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে প্রায় ৪০–৫০ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।