Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ জুন ২০২৬ · ০১:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযান, মদ রেখে পালাল চক্র

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক কারবারিরা পালিয়ে যায়
ছবি

জৈন্তাপুর  প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি পুলিশ দল ভিত্রিখেল গ্রামের শাকিল আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এসআই মাহমুদুল হাসান জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। স্থানীয়দের তথ্যমতে, অভিযানের সময় মাদক কারবারিরা কিছু মদ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com