Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৭ জুন ২০২৬ | ০১:১৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আলেম-উলামার সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান দুধরচকীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৭ জুন ২০২৬ | ০১:১৯ পূর্বাহ্ন


জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে যাওয়ার পথে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি, লক্ষ কণ্ঠের হৃদয়ের স্পন্দন ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।


তিনি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, দুধরচক ঐক্য সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকার স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের কণ্ঠ সিলেটের স্পেশাল রিপোর্টার, ২৪ নং ওয়ার্ড বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক, সাবেক ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট, সাবেক প্রধান শিক্ষক তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট, সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট এবং উপদেষ্টা হাবিবিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন জকিগঞ্জ সিলেটের সমাজসেবক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট।


এক বিবৃতিতে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন সম্মানিত আলেম ও জনপ্রিয় ব্যক্তিত্বকে এভাবে বাধাগ্রস্ত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মত ও পথের ভিন্নতা থাকলেও কাউকে বাধা প্রদান কখনোই গ্রহণযোগ্য নয়।


তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


তিনি আরও বলেন, সিলেটের আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমেই সমাজে সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com