Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ জুন ২০২৬ · ১০:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, ট্রফি উঠল নিউ স্টারের হাতে

চ্যানেল জৈন্তা নিউজ টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন নিউ স্টার স্পোর্টিং ক্লাব
ছবি

স্পোর্টস নিউজ, গোয়াইনঘাট:

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) কাকুনাখাই খলা ফুটবল মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ ও নিউ স্টার স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাজবাড়ী কান্দি ফুটবল একাদশকে পরাজিত করে নিউ স্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিশিষ্ট মুরব্বি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং যুবনেতা অলিউর রহমান মুন্নার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মনজুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, তরুণ সমাজসেবী মুস্তাক আহমদ, শাহজাহান, টুনুমিয়া, মুজম্মিল আলী, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ সায়েফ, মুক্তার ও মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মনজুর আহমদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। ভবিষ্যতেও এমন সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com