Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৫ জুন ২০২৬ | ০৪:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, মৌলভীবাজারে বিচারের দাবিতে মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৫ জুন ২০২৬ | ০৪:২৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে ইভটিজিংয়ে অতিষ্ঠ হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৫) আত্মহত্যা করেছে—এ ঘটনায় জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


১১ জুন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, নিহত মীমের বোন সোহানা আক্তার, বান্ধবী শরিফা আক্তার এবং বাবা মনির মিয়া। তারা অভিযোগ করে বলেন, মীমের মৃত্যুর ২২ দিন অতিবাহিত হলেও মূল অভিযুক্ত সানোয়ারকে এখনো গ্রেফতার করা হয়নি।


পরিবারের অভিযোগ অনুযায়ী, উপজেলার কাটাবিল গ্রামের সানোয়ার মিয়া স্কুলে যাতায়াতের পথে মীমকে নিয়মিত উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে মীম বিষপান করে। পরে ২২ মে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com