Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৫ জুন ২০২৬ | ০২:২০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৫ জুন ২০২৬ | ০২:২০ অপরাহ্ন


বন্ধু চিরন্তন সিলেট এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ আজাদ উদ্দিনের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সামাজিক ও বন্ধু সংগঠন বন্ধু চিরন্তন সিলেট এর উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বন্ধু চিরন্তন সিলেট প্রতিষ্ঠাতা সভাপতি মো: মকদ্দুছ আলীর সভাপতিত্বে ও মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সভায় মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিনের কর্মময় জীবন ও জীবনী পাঠ করেন দিদার চৌধুরী।


শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মো. নাজমুল ইসলাম, আবুল খায়ের, জয়নাল আবেদীন খাঁন, কাজল আহমদ চৌধুরী, শাহ মুস্তাকীন আলী প্রিন্স, বিমান বিহারী, ওয়াদুদ ফয়ছল, ইকরামুজ্জামান চৌধুরী, ফরিদ উদ্দিন আহমদ, ডা. নুরুল হুদা নাঈম, রেজাউর রহমান চৌধুরী, জান্নাত আরা খান পান্না, মো. কামরুজ্জামান, আব্দুল আজিজ লয়লু, ওয়াকিল উদ্দিন আহমদ এবং জিয়াউস সামছ চন্দন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবুল খায়ের।


শোকসভায় বক্তারা বলেন, বন্ধু চিরন্তন সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ আজাদ উদ্দিনের মৃত্যু আমাদের মাঝে এক বিশাল ও অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। শিক্ষকতার মতো মহান পেশার মাধ্যমে তিনি যেমন তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন, তেমনি আর্তমানবতার সেবায় তিনি সবসময় অগ্রগামী ছিলেন। শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে তাঁর অবদান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন, মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিন ছিলেন বন্ধুদের প্রিয় মুখ, যাঁর আন্তরিক উপস্থিতি সবাইকে আনন্দ দিত। আজ তিনি নেই। সবাই তাঁর মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানান।


শোকসভা শেষে মরহুম মোহাম্মদ আজাদ উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com