Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৫ জুন ২০২৬ | ০১:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা ফাত্তাহকে দেখতে গেলেন ইমদাদ হোসেন চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৫ জুন ২০২৬ | ০১:৫৯ অপরাহ্ন

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট মহানগর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল সোমবার (৮ জুন) তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি নেতা মোবারক হোসেন ফাত্তাহর শয্যাপাশে তিনি কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী বেলাল ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সিলেট নগরী সবসময়ই শান্তি ও সম্প্রীতির জায়গা। এখানে কোনো ধরনের সন্ত্রাসী ও অপরাধীদের স্থান হতে পারে না। এই পবিত্র মাটিতে সন্ত্রাসবাদকে কখনোই বরদাশত করা হবে না।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়। এই বর্বরোচিত হামলার পেছনে জড়িত সন্ত্রাসী বেলাল ও তার সহযোগীদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মোবারক হোসেন ফাত্তাহর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক তারেক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেষ কবির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মুমিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাকারিয়া হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার রাতে এশার নামাজ পরতে বায়তুল আমান মসজিদে যাওয়ার পথে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহ’র ওপর হামলা চালায় সন্ত্রাসী বেলাল ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোবারক হোসেন ফাত্তাহ।

বার্তা প্রেরক

মাজেদ আহমদ

০৯-০৬-২০২৬

ছবি ক্যাপশন :: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট মহানগর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহকে দেখতে এমএজি ওসমানী হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা ফাত্তাহকে

দেখতে গেলেন ইমদাদ হোসেন চৌধুরী

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট মহানগর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল সোমবার (৮ জুন) তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি নেতা মোবারক হোসেন ফাত্তাহর শয্যাপাশে তিনি কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী বেলাল ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সিলেট নগরী সবসময়ই শান্তি ও সম্প্রীতির জায়গা। এখানে কোনো ধরনের সন্ত্রাসী ও অপরাধীদের স্থান হতে পারে না। এই পবিত্র মাটিতে সন্ত্রাসবাদকে কখনোই বরদাশত করা হবে না।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়। এই বর্বরোচিত হামলার পেছনে জড়িত সন্ত্রাসী বেলাল ও তার সহযোগীদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মোবারক হোসেন ফাত্তাহর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক তারেক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেষ কবির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মুমিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাকারিয়া হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার রাতে এশার নামাজ পরতে বায়তুল আমান মসজিদে যাওয়ার পথে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহ’র ওপর হামলা চালায় সন্ত্রাসী বেলাল ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোবারক হোসেন ফাত্তাহ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com