Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ জুন ২০২৬ · ১২:০৬ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জে ‘শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ সম্মাননায় ভূষিত বিয়ানীবাজার থানার এসআই হোসাইন আহমদ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান, উপ-সহকারী মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার জাবের সাদেকসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের রেঞ্জ ও জেলা পর্যায়ের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং পেশাগত দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষতা এবং দায়িত্বশীল কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন আহমদকে “শ্রেষ্ঠ পুলিশ অফিসার” ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, এসআই হোসাইন আহমদ বর্তমানে বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com