Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৫ জুন ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বনাথে হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি মোশাহিদ ওরফে রাজু গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৫ জুন ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :


সিলেটের বিশ্বনাথে হত্যা ও ডাকাতিসহ মোট ১৩টি মামলার আসামি মোশাহিদ ওরফে রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ ওরফে রাজু উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।


শনিবার (১৪ জুন) দিবাগত রাতে সিলেট জেলা পুলিশের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেলের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই স্বপন কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নওধার গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, মোশাহিদ ওরফে রাজুর বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই থানাসহ সিলেটের বিশ্বনাথ থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, চোরাই মালামাল রাখা, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে।


পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বিশ্বনাথ থানার একটি হত্যা মামলাসহ ছাতক ও বিশ্বনাথ থানার তিনটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রোববার আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com