Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৫ জুন ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বেপরোয়া নোহা মাইক্রোবাসের ধাক্কায় জকিগঞ্জের পিকআপ চালকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৫ জুন ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল আহমদ (২২) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আব্দুস সামদ (ছলন)-এর ছেলে। তিনি পেশায় একটি পিকআপ ট্রাকের চালক ছিলেন।


রোববার (১৪ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল আহমদ সিলেট নগরীর কালিঘাট থেকে মুদি দোকানের মালামাল নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যান। সেখানে মালামাল আনলোড করার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।


সাবেক সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুয়েল আহমদের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।


এ বিষয়ে সিলেট অঞ্চলের জৈকালস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার পর আহত জুয়েল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এদিকে জুয়েল আহমদের অকাল মৃত্যুতে সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com