Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নিরাপদ সড়ক ও নাগরিক সচেতনতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ন

আইন মান্যকারী চালকদের সম্মাননা, হেলমেট ব্যবহারে উৎসাহ, কাগজপত্র নবায়নে সহায়তা ও জরিমানা পরিশোধে বিশেষ ছাড়


স্টাফ রিপোর্টার :

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় সিলেট মহানগরীতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৬।


রোববার (১৪ জুন) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে বর্ণাঢ্য এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।


র‌্যালি শেষে পুলিশ লাইন্স হলরুমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


এছাড়াও অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সদস্য, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা সচেতন নাগরিকদের মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।


ট্রাফিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে গৃহীত বিশেষ উদ্যোগসমূহের মধ্যে রয়েছে—


- সঠিক কাগজপত্রধারী ও ট্রাফিক আইন মেনে চলা চালকদের সম্মাননা ও মিষ্টিমুখ করানো।

- মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারে উৎসাহ প্রদান এবং সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়।

- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন বা সংগ্রহে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করার উদ্যোগ।

- ট্রাফিক সপ্তাহ চলাকালে দায়েরকৃত মামলা ও জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান।


সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com