Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

খেটে খাওয়া মানুষের কল্যাণেই নতুন বাজেট, উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য : এমপি তাহসিনা রুশদীর লুনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:১৪ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “আগামী দিনের বাংলাদেশকে একটি পরিবর্তনশীল, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।”


শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এমপি লুনা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে, যাতে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা না পড়ে। বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী এ বাজেট উপস্থাপন করেছেন। আমরা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে দেশে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এর জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


উপজেলা বিএনপি নেতা কাওছার খান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


অনুষ্ঠান শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা রামপাশা–বৈরাগী বাজার–সিঙ্গের কাছ বাজার–টুকের বাজার সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি বাগিচা বাজার–গুদাম ঘাট–দেওকলস সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com