Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলে ফল প্রকাশ ও ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

১৩ জুন ২০২৬ • ০৫:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:  জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের ১ম সাময়িক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ ও “মা” সমাবেশ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজ্ সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মিজ পলি রাণী দেব এবং উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য  আবেদ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন এককালীন সাবেক দাতা সদস্য ও প্রবাসী গ্রুপ নেতা গিয়াস উদ্দিন আল মামুন, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের মা অভিভাবকবৃন্দ ও স্থানীয় সূধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিজ মুক্তা আক্তার।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায় বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার পাশাপাশি একাডেমিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে এবং অভিভাবকদের, বিশেষ করে মায়েদের, সন্তানদের পড়াশোনার প্রতি আরও সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি ২০২৬ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com