Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৫০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বর্ষা উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশে সাংস্কৃতিক সন্ধ্যা “বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে” অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৫০ পূর্বাহ্ন

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে “বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে” শিরোনামে এক মনোমুগ্ধকর বর্ষা উদযাপন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।


অদ্য ১২ জুন. সন্ধ্যা ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।


এ সময় এসএমপি ও পুনাকের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের গুণী শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে পরিবেশনা উপস্থাপন করেন। বর্ষার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের আবেগঘন উপস্থাপনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


আয়োজকদের মতে, পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি বৃদ্ধি ও কর্মস্পৃহা জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com