Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৪৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বিবৃতি রেজাউল করিম রেজার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৪৪ পূর্বাহ্ন

মো.জুনেদ আহমদ, ফ্রান্স।

বাংলাদেশ জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা।


সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আগামী অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বৃহৎ বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।


বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।


তিনি বলেন, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম কর ও উৎসে কর হ্রাসের প্রস্তাব দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।


মোহাম্মদ রেজাউল করিম রেজা আরও বলেন, ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাব সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রতিফলন।


তিনি আশা প্রকাশ করেন, এই জনবান্ধব বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটবে।


বিবৃতিতে তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের করের বোঝা লাঘবের যে আন্তরিক প্রয়াস বাজেটে প্রতিফলিত হয়েছে, তা অতীতের তুলনায় একটি ইতিবাচক ও যুগান্তকারী পদক্ষেপ।


সবশেষে তিনি আশা প্রকাশ করেন, এই সুপরিকল্পিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি পুনরায় শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com