Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৪০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে জনবান্ধব নেতৃত্বের প্রতিচ্ছবি ইউএনও মাসুদুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০৪:৪০ পূর্বাহ্ন

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, মানবিকতা ও বিনয়ী আচরণের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মাসুদুর রহমান।


তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০২৫ সালের ৩ ডিসেম্বর জকিগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং মির্জাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।


জকিগঞ্জে যোগদানের পর থেকেই তিনি উপজেলা প্রশাসনের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগী হন। সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সহজ-সাবলীল ও আন্তরিক আচরণ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।


স্থানীয়দের মতে, তাঁর প্রশাসনিক দপ্তরে সেবাগ্রহীতাদের সঙ্গে ধৈর্য, সম্মান ও দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ তাঁকে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিত করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অনুপ্রেরণামূলক আচরণও ব্যাপক প্রশংসিত হয়েছে।


তাঁর দায়িত্বকালে জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াও স্থানীয়ভাবে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসনিক সমন্বয় ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা ছিল কার্যকর ও প্রশংসনীয়।


স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাঁকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলেও সবাই এক বাক্যে তাঁর বিনয়, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।


গত ২৬ মে তাঁকে বদলির আদেশ দিয়ে ঢাকা বিভাগে পদায়নের কথা জানানো হয়। তবে এখনো তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। বদলি প্রসঙ্গে তিনি বলেন, “কর্তৃপক্ষ বললেই চলে যাবো। জকিগঞ্জের মানুষের আন্তরিকতা আমি সারাজীবন মনে রাখবো।”


স্থানীয়দের ভাষায়, একজন প্রশাসক হিসেবে নয়, বরং মানুষের পাশে থাকা একজন অভিভাবক হিসেবেই তিনি জকিগঞ্জে স্মরণীয় হয়ে থাকবেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com