নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ৪০ মিনিটে জালালাবাদ থানার এএসআই (নিঃ) দিপংকর কুমার পাড়ই সঙ্গীয় ফোর্সসহ থানাধীন তেমুখী পয়েন্টের পূর্ব পাশে একটি বন্ধ চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মহসিন আহম্মেদ (২৪), পিতা- জসিম উদ্দিন, মাতা- রব্বা খাতুন, সাং- চাতল, ওয়ার্ড নং-০২, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।,. রোমান আহমেদ (২৬), পিতা- মৃত আব্দুল ওয়াদুদ, সাং- শেখপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।, আব্দুল মালেক (৩১), পিতা- মৃত মনু মিয়া, সাং- পাইকারগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।. আশরাফুল আলম (২৪), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- জাঙ্গাইল, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।
এ ঘটনায় জালালাবাদ থানায় নন-এফআইআর নং-১৪৯/২৬, ৯ জুন সিলেট মহানগর আইন-২০০৯ এর ৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।