Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৪৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ পড়ে ছিল সীমান্তে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিশ্চিন্তপুর এলাকার মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।


শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, “খবর নিয়ে জানতে পেরেছি, বিকালে মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।”


এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”


রাত ৯টা পর্যন্ত নিহত মুজিবুর রহমানের মরদেহ ঘটনাস্থলেই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com