Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৪৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযান: ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৪৪ পূর্বাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।


র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার ইসলামপুর এলাকায় একটি ‘স’ মিলের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয় এবং অপর দুইজন পালিয়ে যায়।


আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। পরে তার দেখানো মতে মিলের পাশের বালির স্তূপের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ২৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আহাদ মিয়া ওরফে ওয়েদ মিয়া (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার শান্তিপুর এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি ও তার পলাতক দুই সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিলেন।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com