Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৩১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৩ জুন ২০২৬ | ০১:৩১ পূর্বাহ্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব রেজাউল হাসান লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পাবেন।

যোগদানের তারিখ হতে আগামী ১ (এক) বছর মেয়াদে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com