জৈন্তাপুর প্রতিনিধি।
জৈন্তাপুর উপজেলায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (SEDS)-এর আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প ও নতুন ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধরনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম তাদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন উপস্থাপনায় বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে আরও বিকশিত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করতে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী স্টলসমূহের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।