Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরলেন সেনাপ্রধান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও নির্ভরযোগ্য নাম বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করছেন। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে মোট ৪ হাজার ২১২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্য রয়েছেন।



তিনি বলেন, পুরুষ সদস্যদের পাশাপাশি নারী শান্তিরক্ষীরাও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। বর্তমানে বিভিন্ন মিশনে দায়িত্বে রয়েছেন ২৯৪ জন নারী সদস্য।


বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ ও বাস্তবতা বদলে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ নিজেকে আরও সক্ষম করে তুলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com