Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০৩:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মিডবার ফুটবল আসর-২০২৬: জয় দিয়ে শুরু কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্ট

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০৩:০৩ অপরাহ্ন

:কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘মিডবার ফুটবল আসর-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রিয়াজ ফাইটার কলাবাড়ী ২-০ গোলে ডাকঘর যুবসংঘ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে।


বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসার পলাশ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, মুরব্বি আব্দুল সৈয়দ, আলকাছ আলী, তারা মিয়া, সাবেক ইউপি সদস্য আরাফাত আলী, বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী, সাবেক কৃতি ফুটবলার মইনুদ্দিন ও সমুজ আলী, বিএনপি নেতা সোলেমান তালুকদার ও মোস্তফা আহমদ কাচা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদুল হক, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিলাল আহমদ, ক্লাব সদস্য সেলাল, তাজ উদ্দিন, মোহাম্মদ ও হুমায়ুন রশীদ হুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা খেলার মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিকতায় অংশ নেন।


এসময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।


উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন জামিল আহমদ। সহকারী রেফারি ছিলেন এজাজুল ও শাহজালাল। ধারাভাষ্য প্রদান করেন ওয়াহিদ রেজা ও আব্দুর রাজ্জাক।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com