Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০২:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৮০ যুবতী পেলেন সেলাই মেশিন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০২:৫০ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এরিয়ার উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং পরিবারগুলোর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।


বৃহস্পতিবার (১২ জুন) তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।


ভারপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুক আলম শান্তানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম যোবায়ের, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল গমেজ, প্রোগ্রাম অফিসার মহসিন খান, মানিল লাল, মুকুল ভৈরাগী এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, তাহিরপুর এরিয়ার ৮০ জন যুবতীর মাঝে সেলাই মেশিন এবং ১ হাজার ৫৮০টি পরিবারের মধ্যে হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন বিতরণের আগে উপকারভোগী যুবতীদের এক মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সেলাই কাজে দক্ষ করে তোলা হয়, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে যুবতীরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, শুধু সহায়তা গ্রহণ করলেই হবে না, এর সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।


এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com