Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার নতুন কমিটি গঠন: সভাপতি সোলাইমান আজিজ, সম্পাদক আয়াত উল্লাহ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

‘আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসায় সম্প্রীতির বন্ধনে, আর্তমানবতার সেবার’ স্লোগানকে ধারণ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার ৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সোলাইমান আজিজ-কে সভাপতি এবং আয়াত উল্লাহ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) কাতারের মদিনা মুররা এলাকার আল বারাকা রেস্টুরেন্টে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আতিকুল রহমান ডালিম। অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।


নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মুশাহিদ আলী।


সম্মেলনে বক্তারা বলেন, জৈন্তাপুরের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে প্রবাসীদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।


এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com