Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ জুন ২০২৬ · ০১:১২ অপরাহ্ন

সিলেট জেলা পুলিশের নারী কনস্টেবলের মৃত্যু, পুলিশ সুপারের শোক প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পুলিশের সদর কোর্টে কর্মরত নারী কনস্টেবল নুরনাহার আক্তার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে সিলেট জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, নুরনাহার আক্তার মাতৃত্বকালীন ছুটিতে থাকাবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ জুন ২০২৬) রাত আনুমানিক ৪টা ৫৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমা নুরনাহার আক্তারের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ী, ওয়াবদা নতুনহাট এলাকায়।

এদিকে, নারী কনস্টেবল নুরনাহার আক্তারের মৃত্যুতে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সিলেট জেলা পুলিশের পক্ষ থেকেও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com