Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের পুলিশের অভিযানে ১১৯ জন গ্রেফতার, ট্রাফিক অভিযানে ১৭১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

১২ জুন ২০২৬ • ০১:০০ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১৯ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।


এসএমপি সূত্রে জানা যায়, ৯ জুন  ২৪ ঘণ্টার অভিযানে ৯২ জন এবং ১০ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২৭ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।


গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি মাদকসেবী, মাদক কারবারি, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন ধরনের আইন অমান্যকারীরা রয়েছেন।


অভিযান চলাকালে ১৫ পুরিয়া গাঁজা ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ৯০টি যানবাহন আটক করেছে। সব মিলিয়ে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com