Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১১ জুন ২০২৬ · ০৫:৩৫ অপরাহ্ন

শিশুদের সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য—গোলজার আহমদ হেলাল

চ্যানেল জৈন্তা নিউজ যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে জৈন্তাপুরে নলকুপ স্থাপন "সুস্বাস্থ্য নিশ্চিতে শিশুদের জন্য নিরাপদ ও বিশিদ্ধ পানি অত্যাবশ্যক"-গোলজার আহমদ হেলাল
ছবি

যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নাব চৌধুরী, আসিয়া বেগম, আয়েশা চৌধুরী এবং স্যান্ড্রা এলগিজুলির অর্থায়নে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর( হরিপুর) ইউনিয়নের হেমুদত্তপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নলকুপ স্থাপন করা হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা ২টায় দোয়া ও প্রার্থনার মাধ্যমে এটি উদ্বোধন করা হয়।এসময় বিদ্যালয় হলরুমে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ গোলজার আহমেদ হেলাল। তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। শিশুদের জন্য নিরাপদ ও বিশিদ্ধ পানি অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন,এই বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য এটির ব্যবস্থা করা অত্যন্ত মানবিক ও সময়োপযোগী একটি উদ্যোগ। এ ধরনের উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করে তোলে। আমি এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রবাসী দাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষা মান উন্নত করা এবং অবকাঠামোগত উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

সাংবাদিক মুরাদ আহমদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম,আব্দুল আলিম প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের কোমলমতি ১০০ জন শিক্ষার্থীর মাঝে পানির বোতল বিতরণ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com