Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১১ জুন ২০২৬ · ০৩:৫৫ পূর্বাহ্ন

সিলেটে র‌্যাব- এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ছিনতাই ও প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

 সিলেট: মৌলভীবাজারের রাজনগর থানার চাঞ্চল্যকর ছিনতাই মামলা এবং প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৪৪)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর থানার আমিনাবাদ চা বাগান এলাকার মসকু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মো. ইমরান মিয়া (২৮) মৌলভীবাজারের রাজনগর থানার চান্দভাগ এলাকার একজন ব্যবসায়ী। গত ১৮ নভেম্বর ২০২৫ সকালে তিনি তার পিতার সঙ্গে মোটরসাইকেলে শ্রীমঙ্গলে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিল।

রাজনগর থানাধীন নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি নেভি-ব্লু রঙের প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে পড়ে গেলে দুই অজ্ঞাত ব্যক্তি জিআই পাইপ দিয়ে তাদের মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে নগদ অর্থসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি (সিলেট) এবং সিপিসি-২ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এর যৌথ অভিযানে শাহজালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মানিক মিয়া রাজনগর থানার ছিনতাই মামলা (মামলা নং-১১, তারিখ: ১৯/১১/২০২৫, ধারা: ৩৯৪ পেনাল কোড) ছাড়াও প্রতারণা মামলার (সিআর-১৩/২৬, ধারা: ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

র‌্যাব-৯ জানায়, এর আগে একই মামলায় গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত মানিক মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com