আলেমে দ্বীন মাওলানা আব্দুল জব্বারের ইন্তেকালে আব্দুল গাফফার চৌধুরী খসরুর গভীর শোক
বৃহত্তর জৈন্তিয়ার আলেমে দ্বীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ইন্তেকাল করেছেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ছিলেন একজন সম্মানিত আলেমে দ্বীন ও সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে জৈন্তাপুরসহ পুরো অঞ্চলে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি আরও দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।