Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:২২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে: মোঃ আবদুল জলিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, কৃষি সম্প্রসারণ ও সরকারি সহায়তার পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে।


মঙ্গলবার (০৯ জুন) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জেলা তথ্য অফিস আয়োজিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কৃষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার ও বীজ সহায়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিতে বীমা সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দুর্যোগের আগাম সতর্কবার্তা কৃষকের মোবাইল ফোনে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক সেবা।


মহাপরিচালক মোঃ আবদুল জলিল আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক এবং জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করে। তাই জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।


সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল।


সমাবেশে স্থানীয় কৃষক-কৃষাণী, চাষি, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com