Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে তিন দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত বিভাগীয় পর্যায়ের ‘কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (০৪ জুন) রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, কৃষি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। খাদ্যের মূল উৎস কৃষি, যা কৃষকের মাধ্যমে উৎপাদিত ও সরবরাহ হয়। তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, সফল হতে হলে পূর্বপরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে, পরিকল্পনা ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়।


উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বাজারজাত করতে ভ্যালু অ্যাড, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি জানান, অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিটি কৃষিপণ্যের মূল্য তালিকা দেওয়া থাকে, যা দেখে কৃষকরা তাদের পণ্যের মূল্য নির্ধারণ করতে পারেন। কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সহায়তা প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর এবং বিসিকের মহাব্যবস্থাপক সোহেল হাওলদার।


অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com