জগন্নাথপুরে ‘মেসার্স শাহজালাল স্যানেটারী’ আরএফএল শোরুমের উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আরএফএলের নতুন শোরুম ‘মেসার্স শাহজালাল স্যানেটারী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর আরএফএল শোরুম মেসার্স শাহজালাল স্যানেটারীর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামাল মিয়া তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পল। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া।
আরএফএলের ডিএজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আরএফএলের সিও আহসান হাবিব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, স্যানেটারী মিস্ত্রি ও ঠিকাদার রিপন আহমদ এবং রবিউল ইসলাম সুপার।
অনুষ্ঠানের শেষে বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন দোয়া মাহফিল পরিচালনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ছইল মিয়া, আরএফএলের জিএম নবিউল ইসলাম গণি, এজিএম কয়েছ আহমদ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।