হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক কারবারের অভিযোগে মোসাঃ লেবুচাঁন বেগমকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ নম্বর শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কালিনগর গ্রামের বাসিন্দা মোসাঃ লেবুচাঁন বেগম, পিতা- মৃত কাছম আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা মাদকদ্রব্যের একটি অংশ আলামত হিসেবে সংরক্ষণ করে অবশিষ্ট অংশ ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।