Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ জুন ২০২৬ · ১১:৫৬ অপরাহ্ন

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব প্রতিবেদক, কানাইঘাট: সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নি.) মো. সাইদুল হক, এসআই (নি.) বাবুল মিয়া, এএসআই (নি.) এ. কে. এম. জিয়াউল হক ও এএসআই (নি.) শামীম নূর সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিবিধ মামলা নং-২৮৮/২৫-এর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে ১০ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কানাইঘাট উপজেলার বাউরভাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আনিছুল হক (পিতা: মৃত নুরুজ আলী), মাহবুব (পিতা: আনিছুল হক) ও সলিম (পিতা: জয়নাল মিস্ত্রি), সাং- বাউরভাগ ৩য় খণ্ড; এবং আলমাছ উদ্দিন (পিতা: আব্দুল হাই), গিয়াস উদ্দিন (পিতা: আব্দুল হাই) ও আব্দুল হাই (পিতা: মৃত মরম আলী), সাং- বাউরভাগ ২য় খণ্ড, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

এছাড়া, জিআর মামলা নং-৯৩/২৩-এর পরোয়ানাভুক্ত আসামি দুদু মিয়া (৩৮), পিতা- আলা উদ্দিন, সাং- নন্দীরাই, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নন্দীরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জিআর মামলা নং-৩৭/২১-এর পরোয়ানাভুক্ত আসামি কামিল উদ্দিন (৩০), পিতা- জমির উদ্দিন, সাং- নিহালপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে নিহালপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com