Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১০ জুন ২০২৬ | ০১:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে যে কারনে তানিয়া ও ঝুমাকে গ্রেফতার করল পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১০ জুন ২০২৬ | ০১:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও এক পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট এলাকার চালিবন্দর কাষ্টঘর এলাকায় প্রবেশমুখে গাছতলায় কুলসুমা আক্তার সয়দা (১৯) নামের এক তরুণীকে তিনজন ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তারা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।


ঘটনার পর ভুক্তভোগী চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলে সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের সামনের সড়কে স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকৃত স্বর্ণের নাকফুলসহ তানিয়া (১৮) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করা হয়। আটক তানিয়ার পিতার নাম নুরুল ইসলাম ও মাতার নাম সমলা বেগম। তার স্থায়ী ঠিকানা বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামে হলেও বর্তমানে তিনি সিলেটের আখালিয়া নয়াবাজার এলাকায় (ভাসমান) বসবাস করতেন।


এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে থানায় মামলা নং-০৭, তারিখ ৭ জুন , আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯)-এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়।


মামলার তদন্তকালে এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি ঝুমা আক্তার (১৮)-কে গ্রেফতার করেন। তার পিতার নাম আব্দুল খালেক এবং মাতার নাম মিনারা বেগম। তিনি বাদামবাগিচার লিটন মিয়ার কলোনী (ভাসমান), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এলাকায় বসবাস করতেন।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com