Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১০ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে মাদকবিরোধী অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার এক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১০ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার আওতাধীন বন্দরবাজারের মহাজনপট্টি পয়েন্ট সংলগ্ন মেসার্স ছত্তার-এর দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিসু বাঁশফোড় (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত বিসু বাঁশফোড়ের পিতার নাম ফকির চাঁন এবং মাতার নাম রেনু মালা। তিনি কাষ্টঘর সুইপার কলোনী (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা- সিলেটের বাসিন্দা।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০৬, তারিখ ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com