Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১০ জুন ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

উন্নয়ন ও জনকল্যাণের প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন খালেদ আহমেদ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১০ জুন ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা-এর ৬ নং চিকনাগুল ইউনিয়ন-এর ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবী খালেদ আহমেদ।


দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত মুখ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।


এ বিষয়ে খালেদ আহমেদ বলেন,

“আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হতে পারলে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড গঠনে কাজ করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”


তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা, বেকার যুবকদের কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।


স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে খালেদ আহমেদের প্রার্থিতা আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং ওয়ার্ডের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com