Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ জুন ২০২৬ · ০২:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য সংগ্রহ শুরু, আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নতুন সদস্য আহ্বান করা হয়েছে। প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ১০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সাধারণ সদস্যপদের আবেদন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী দক্ষিণ সুরমার স্থায়ী বাসিন্দা সংবাদকর্মীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যেকোনো দৈনিক পত্রিকা, টেলিভিশন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অথবা বার্তা সংস্থায় কর্মরত সাংবাদিক হতে হবে। এছাড়া আবেদনকারীকে দক্ষিণ সুরমা উপজেলার ৮টি ইউনিয়ন অথবা সিলেট সিটি করপোরেশনের ২৫-৩০ ও ৪০-৪২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে ৫০০ টাকা (অফেরতযোগ্য) ফি প্রদান করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ শেষে একই সময়ের মধ্যে জমা দেওয়ার সুযোগ থাকবে।

এছাড়াও, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সাধারণ সম্পাদকের (মোবাইল: ০১৭১২-১৭৩৬৭৬) সঙ্গে যোগাযোগ করেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

প্রেসক্লাব কর্তৃপক্ষ যোগ্য ও আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com