সিলেটের জৈন্তাপুর, সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স। রবিবার (৭ জুন) দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত এই বালু আগামীকাল সোমবার (৮ জুন) বিকেলে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চারতলারপাড় ও ডুলটিরপাড় এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার, ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, উপজেলার বড়গাঙ ও সাবড়ী নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে এই বালু উত্তোলন করা হয়েছিল। পরে তা নদীর তীরবর্তী অন্তত ৪৮টি স্থানে স্তূপ আকারে রাখা হয়। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত বা কোনো মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
জব্দকৃত বালু পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
জানা গেছে, জব্দকৃত এই বালু আগামীকাল সোমবার (৮ জুন) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জৈন্তাপুরে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।