বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হয়েছেন তামিম ইকবাল। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির পদও পেয়ে গেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচনে ২ নম্বর ক্যাটেগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩টিই পেয়েছেন তামিম।
বিসিবির ২১তম সভাপতি হলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
নাজমুল হাসান পাপন ও আমিনুল ইসলাম বুলবুলের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তিনিও।
তার মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিন্হা। দুজন সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নামই জানিয়েছে নির্বাচন কমিশন।
বিসিবি বোর্ড রুমে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোট গণনা।
ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে প্রার্থী ছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম।
ক্লাব ক্যাটাগরি থেকে ১২টি পরিচালক পদের জন্য মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮ জন পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছিলেন ভোটের আগেই।
ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পান। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।
অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন- মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. মাহবুব শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম (৪১ ভোট)।
ক্লাব ক্যাটাগরির ৭৬টি যোগ্য ভোটের মধ্যে ৭৪টি ভোট পড়েছে।
চারজন প্রার্থী নির্বাচিত হতে পারেননি। তারা হলেন- বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়জুর রহমান মিতু (২৩ ভোট) এবং ইমরোজ আহমেদ (২০ ভোট)।
নির্বাচিত ২৩ পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালকের নামও ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। তারা হলেন শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ। ক্রিকেটের আঙিনায় দুজনই অপরিচিত মুখ।
এক নজরে বিসিবির পরিচালক হলেন যারা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ
ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর