Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৭ জুন ২০২৬ · ০৩:৪৮ অপরাহ্ন

অ্যাডভোকেট আলতাফ হোসেনের ইন্তেকালে আব্দুল গাফফার চৌধুরী খসরুর শোক প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের কৃতী সন্তান, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক শিক্ষক, সমাজসেবক ও এমসি কলেজে ছাত্র সংসদে সাবেক এজিএস অ্যাডভোকেট আলতাফ হোসেনের (৬২) এর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু।

এক শোকবার্তায় আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেন, “অ্যাডভোকেট আলতাফ হোসেন ছিলেন একজন সৎ, মেধাবী ও জনদরদী মানুষ। আইন পেশার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর মৃত্যুতে জৈন্তাপুরবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

তিনি মরহুমের কর্মময় জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি প্রদান করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com