Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৭ জুন ২০২৬ | ০৩:৩৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, থাকছে ১৫টি স্টল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৭ জুন ২০২৬ | ০৩:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।


রোববার (৭ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় উপজেলা কমপ্লেক্স চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, দেশের খাদ্য উৎপাদনে কৃষকরাই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের নিয়মিত মাঠ প্রশিক্ষণ প্রদান এবং মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম আরও জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল হক, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুসনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম।


এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ মেলায় অন্তত ১৫টি স্টল অংশ নিয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত মেলা চলবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com