সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশনায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
থানাভিত্তিক গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কোতোয়ালি থানা থেকে ৩০ জন, জালালাবাদ থানা থেকে ২৫ জন, এয়ারপোর্ট থানা থেকে ২০ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ২৭ জন, মোগলাবাজার থানা থেকে ৬ জন এবং শাহপরান (র.) থানা থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।