Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৬ জুন ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে চাওড়াতল চা বাগানে ঘুষিতে নিহত ১, আটক প্রতিবেশী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৬ জুন ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর ঘুষিতে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন প্রধান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।


নিহত চৈতন্য গোয়ালা এবং আটক সুমন প্রধান দুজনই চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা একই বাগানে পাশাপাশি বসবাস করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা উত্ত্যক্ত করেছেন— এমন অভিযোগকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সুমন প্রধানের ঘুষিতে চৈতন্য গোয়ালা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।


ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সুমন প্রধানকে আটক করে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com