Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৬ জুন ২০২৬ | ১১:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোলাপগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় সেলিমের মৃতদেহ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৬ জুন ২০২৬ | ১১:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।


নিহত আমান উদ্দিন সেলিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে নিজ বসতভিটার একটি আমগাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।


খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শেখপুর গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com